ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাবির হল থেকে শেখ মুজিব-হাসিনার নাম মুছে দেওয়া হলো।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নামকরণ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া দুটি হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত নেন।

গতকাল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুলডোজার ও ক্রেন ব্যবহার করে বাড়িটি ভেঙে ফেলা হয়। এরই রেশ ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের পুরাতন বিল্ডিংয়ে বঙ্গবন্ধুর নামাঙ্কিত ফলক হাতুড়ি দিয়ে অপসারণ করেন এবং সেখানে নতুন নাম লিখে দেন।

তাদের দাবি, যারা সহপাঠীদের হত্যা ও আক্রমণ করেছে, তাদের কোনো চিহ্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকবে না।  শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণের মাধ্যমে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়। পাশাপাশি বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা

ঢাবির হল থেকে শেখ মুজিব-হাসিনার নাম মুছে দেওয়া হলো।

আপডেট সময় ১০:২১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫