ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আট দলের শরিক দল জাগপা ‘চশমা’ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

সমাবেশে রাশেদ প্রধান বলেন, জরিপ অনুযায়ী রংপুর বিভাগে ৮ দলীয় জোট সবচেয়ে এগিয়ে আছে এবং আগামীতে কোনো আসনেই বিএনপিকে ছাড় দেওয়া হবে না।

আগামী জাতীয় নির্বাচনে ৮ দলীয় জোটের শরিক হিসেবে ‘চশমা’ প্রতীকে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

সমাবেশে রাশেদ প্রধান বলেন, ‘আগামী নির্বাচনে ৮ দলের প্রতীক হবে দাঁড়িপাল্লা, হাতপাখা, রিক্সা, দেওয়াল ঘড়ি, বটগাছ, চশমা এবং ফুলকপি। আপনার এলাকায় এই জোটের যে প্রতীক থাকবে, তাকেই জয়যুক্ত করতে হবে। আমি পঞ্চগড় থেকে চশমা প্রতীকে নির্বাচন করব, ইনশাআল্লাহ।’

বিএনপির কড়া সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, ‘রংপুর বিভাগে ৮টি জেলা ও ৩৩টি আসন আছে। কোনো আসনেই ওই ‘চাঁদাবাজ ও নতুন জালেম’ বিএনপিকে ছাড় দেওয়া হবে না। অবহেলিত রংপুর বিভাগকে আমরা এবার জয়যুক্ত হয়ে সকলে মিলে গড়ে তুলব।’

মার্কিন প্রতিষ্ঠানের একটি জরিপের বরাত দিয়ে তিনি দাবি করেন, ‘গতকাল দেখলাম বিএনপির সঙ্গে জামায়াতের ভোটের ব্যবধান মাত্র ৪ শতাংশ। জামায়াতের সঙ্গে আমাদের বাকি ৭ দলের ভোট যোগ করলে বিএনপির পরাজয় সুনিশ্চিত। এবার ৮ দলের বিজয় হবে, ইসলাম ও জনগণের বিজয় হবে।’

এ সময় তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার এবং ৮ দলের প্রতীকে ভোট দিয়ে তাদের জয়যুক্ত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আট দলের শরিক দল জাগপা ‘চশমা’ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিল

আপডেট সময় ০৯:৩৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫