ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর দৈনিকভিত্তিক শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (৫ মার্চ ২০২৬) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে শ্রমিকরা একত্রিত হয়ে কর্মবিরতি পালন করেন এবং কর্তৃপক্ষের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় শ্রমিকরা একটি ব্যানার নিয়ে ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে দৈনিকভিত্তিক শ্রমিকরা বিভিন্ন সমস্যার মধ্যে কাজ করে আসছেন। তাদের দাবি, শ্রম আইন অনুযায়ী শ্রমিক সমিতির অনুমোদন দেওয়া, পর্যায়ক্রমে সিনিয়রিটির ভিত্তিতে স্থায়ী করা, মাসে ৩০ দিন কাজ করলে ৩০ দিনের বেতন প্রদান, ২০২৫ সালের নীতিমালা বাতিল করে ২০১৮ সালের নীতিমালা বাস্তবায়নসহ বেশ কিছু দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এছাড়া তারা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া ৬৭ দিনের বেতন পরিশোধ, বছরে দুই ঈদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান, বিনা কারণে শ্রমিক ছাঁটাই না করা এবং শ্রমিকদের সমস্যার সমাধানে সরাসরি আলোচনা করার দাবিও জানান।

শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসছি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে দাবি বাস্তবায়নের জন্য মহাপরিচালকের কাছে একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা।

তারা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ দ্রুত শ্রমিকদের দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় ০২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬