ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক ত্রিশাল বালিপাড়া ইউনিয়নের বৈন্নার পাড়ে সরকারি বিধি না মেনে অবৈধ ভাবে চালাচ্ছে সামাল ব্রিক্স নামে দুটি ইট ভাটা, নেই কোনো অনুমোদন হিনা খান ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় মাদক সেবনে বাধা রাজধানীর শান্তিবাগে, যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রী আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন , পাবেন ৩৭৫৬৭ জন ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সৌদি সতর্কবার্তা দিলো ফোনে পুতিনের সঙ্গে এক ঘণ্টা কথা : ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বললেন জামায়াত আমির বহুতল ভবনে আগুন মিরপুরে: হাসপাতালে দুজনের মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও বিপিএলের নিলাম স্থগিত ব্যাংক গ্যারান্টি না পেয়ে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বিপিএলের প্রতিটি আসরেই নানা অভিযোগ ও গুঞ্জন লেগে থাকে। তবে এবারের পরিস্থিতি আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি জমা না দেওয়ায় পুরো আয়োজনটাই এখন অনিশ্চয়তার দোলাচলে।

নির্ধারিত সময় বাড়ানোর পরও একটি দলও সম্পূর্ণ ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় নিলামের সময় আবারো পিছিয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

গভর্নিং কাউন্সিল বারবার সময় দিলেও ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ মুহূর্তেও টাকা জমা দিতে ব্যর্থ হয়। এমনকি সময়সীমা পেরোনোর পরও অনানুষ্ঠানিকভাবে কিছু অতিরিক্ত সময় দেওয়া হয়, তবুও কোনো দল পুরো গ্যারান্টি জমা দিতে পারেনি। গভর্নিং কাউন্সিলকে কার্যত ‘জিম্মি’ করে রেখেছে ফ্র্যাঞ্চাইজিদের এই অনাস্থা, মনে করছেন অনেকে।

সূত্র জানায়, পাঁচ দলের কেউই পূর্ণ গ্যারান্টি দেয়নি। ঢাকা ক্যাপিটালস দিয়েছে অর্ধেক; সিলেট টাইটান্স জমা দিয়েছে আংশিক; রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের জমার অঙ্ক নিয়ে পরিষ্কার ধারণা নেই- সদস্যদের বক্তব্যও মিলছে না।

তিনি আরও জানান, ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি জমার সময় ১৩ নভেম্বর থেকে বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়েছিল। তবুও সবাই গ্যারান্টি জমা দিতে পারেনি। কয়েকটি দল আবার অতিরিক্ত সময়ও চেয়েছিল। তাই শেষ পর্যন্ত নিলাম পেছানো ছাড়া আর কোনো পথ ছিল না। এখন পরিকল্পনা হচ্ছে, এক টাকাও না দেওয়া চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবির হাতে নিয়ে বাইরে থেকে বিনিয়োগ এনে অন্তত এ বছরের আসরটা কোনোভাবে এগিয়ে নেওয়া।

গভর্নিং কাউন্সিলের একাধিক সদস্য মনে করেন, তিন দলের গ্যারান্টির টাকায় বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোকে টেনে নেওয়া সম্ভব নয়। তাই নতুন বিনিয়োগকারী খোঁজা ও বিকল্প পরিকল্পনার পথে হাঁটছে বিসিবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে

আবারও বিপিএলের নিলাম স্থগিত ব্যাংক গ্যারান্টি না পেয়ে

আপডেট সময় ১০:০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫