ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ, ৯ জনকে ফেরত নিল ভারত ​মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’: গবেষণায় নতুন দিগন্ত! ইতালিতে তীব্র তাপপ্রবাহের তাণ্ডব: আরও ৪ জনের মৃত্যু নেইমারকে নিয়ে আনচেলত্তির বড় বার্তা: দুর্দান্ত জয়ের পর নতুন জল্পনা ​৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ, চরম ভোগান্তি হরমুজে জাহাজ চলাচলে কড়াকড়ি: ইরানের অনুমতি ছাড়া প্রবেশের হুঁশিয়ারি ​জাপানে শক্তিশালী ভূমিকম্প: থমকে গেল বুলেট ট্রেন ​মৃত্যুর ১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদের হার কমানো সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়। ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতিও কমানো সম্ভব নয়।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এটাই বড় চ্যালেঞ্জ।

সিঙ্গাপুরের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা সিঙ্গাপুর হয়ে যাবো-এমন কথা বলছি না। তবে চেষ্টা ও ধৈর্য ধরে কাজ করলে শক্তিশালী বাংলাদেশ গড়া সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। ভবিষ্যতেও সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে অর্থসচিব খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদের হার কমানো সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০১:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬