ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড় “পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার” – প্রধানমন্ত্রী এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ পূর্বধলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ,আহত ৩,নিহত২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন আজ দুপুরে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন: নজরে মহারাষ্ট্রের রাজনীতি গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখান মেয়র শাহাদাত গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে যুবক খুন নারায়ণগঞ্জে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ইমন (৩৯) নামের এক যুবক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগের শেষ মাথায় একটি বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

নিহতের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইমন জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি ফোনে কল করে ইমনকে গুদারাঘাট মিস্ত্রিবাগ এলাকায় ডেকে নেন।

অভিযোগ উঠেছে, সেখানে যাওয়ার পর ফেরদৌস ইমনকে জাহিদ ও ‘চক্ষু’ হৃদয়সহ অন্য সন্ত্রাসীদের হাতে তুলে দেন। পরে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রাণ বাঁচাতে ইমন পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলেও সেখানে তাকে আবারও কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড়

কারাগার থেকে বের হওয়ার ঘণ্টাখানেকের ব্যবধানে যুবক খুন নারায়ণগঞ্জে

আপডেট সময় ০৯:১৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬