ময়মনসিংহ , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরকীয়ার বীভৎস বলি ব্যবসায়ী বিল্লাল, গ্রেফতার ৫ শেরপুরে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মূলহোতা ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, ভ্যাকসিন সায়েন্টিস্ট বদরুজ্জামানকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ চরখরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ আনসার-ভিডিপির সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি পূর্বধলায় স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগের অভিযোগ: বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বললেন জামায়াত রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

ধর্মের মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ এবং পারস্পরিক ভালোবাসা, সহিংসতা বা যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ‘শুভ বুদ্ধপূর্ণিমা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আসলে ধর্ম এসেছে মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে।”

সুন্দর ও শান্তিময় দেশ গঠনে হিংসা ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আমরা এক বাক্যে যুদ্ধ ও হিংসাকে না বলতে না পারি, তবে সুন্দর দেশ গঠন সম্ভব নয়।” তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেন, বিভিন্ন দেশে যুদ্ধের প্রস্তুতি এবং অস্ত্র উৎপাদন বৃদ্ধি মানবতার জন্য এক অশনিসংকেত।

গৌতম বুদ্ধের অহিংসার বাণীর প্রাসঙ্গিকতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সমাজে যখন অবক্ষয় ও হিংসা বেড়ে যায়, তখনই মহাপুরুষরা শান্তির বাণী নিয়ে আসেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসের কারণে তাকে আঘাত করা বা হত্যা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরকীয়ার বীভৎস বলি ব্যবসায়ী বিল্লাল, গ্রেফতার ৫

ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:২১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬