ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১ ​কেনিয়ায় তেলের দামবৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের ৬৫ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে ফের বড় সংঘাতের শঙ্কা: ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি জানিয়েছেন কৃষিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার ভাষ্য অনুযায়ী, এ বছর চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে।

আজ রোববার (৩ মে) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঈদ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘দেশে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।’

রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, হাট এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইনে পশু বেচাকেনায় খাজনা বা হাসিল দিতে হবে না। কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১

কোরবানির পশুর কোনো ঘাটতি নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি জানিয়েছেন কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬