ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ১২ দিনে বাড়তে শুরু করেছে গরমের তীব্রতা রাজধানী ঢাকায় ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাভেলের ওপর হামলার বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন অনুষ্ঠিত ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে লাইভে এসে ২০ দিনের কাজের হিসাব দিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা ভালোর দিকে বললেন তথ্য উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল ও কিছুটা ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেছেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।

গত রবিবার দিবাগত রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল ও সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।

উপদেষ্টা বলেন, তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি সামনে আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল ১২ দিনে

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, কিছুটা ভালোর দিকে বললেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫