ময়মনসিংহ , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দাম বাড়ল জ্বালানি তেলের তেল নিতে পকেটে লাগবে বাড়তি টাকা, নতুন দর কার্যকর আজ থেকে ​তিন দশক পর অনুশোচনা: সহকর্মীকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন রিমা খান জয় ও পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান: কড়া অবস্থান তেহরানের নেত্রকোনার পূর্বধলায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত “চেষ্টা “র উদ্যোগে বীরকন্যাদের সম্মাননায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ট্রেবল মেডেল নিলামে তুলছেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় কাল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন: জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের আভাস
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে জ্বালানি সংকটে সোয়াদ ফিলিং স্টেশানে অবৈধ তেল মজুদ! ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গৌরীপুরে জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে গৌরীপুর উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশন পরিদর্শনকালে এ ঘটনা ধরা পড়ে।

এজাহার সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে কর্মরত সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ওই ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

এ সময় ভৈরব বাজার ডিপো (কিশোরগঞ্জ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে, গত ১, ২ ও ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রতিদিন ১৩,৫০০ লিটার করে মোট ৪০,৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯,০০০ লিটার করে মোট ১৮,০০০ লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে।

সব মিলিয়ে ফিলিং স্টেশনটিতে ৫৮,৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহের তথ্য পাওয়া যায়।

কিন্তু পরিদর্শনের সময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) এ তথ্য অস্বীকার করে জানান যে, তিনি শুধু ৩ এপ্রিল ২০২৬ তারিখে ৯,০০০ লিটার পেট্রোল পেয়েছেন। এতে সরবরাহকৃত তেলের হিসাবের সাথে বড় ধরনের অসঙ্গতি দেখা যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও তেলপ্রত্যাশী মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করা হলে অবৈধভাবে তেল মজুদের অভিযোগ উঠে আসে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫/২৫ডি ধারায় গৌরীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আসামিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

গৌরীপুর থানায় দায়ের করা মামলার নম্বর ০৭, তারিখ ৭ এপ্রিল ২০২৬।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাম বাড়ল জ্বালানি তেলের

গৌরীপুরে জ্বালানি সংকটে সোয়াদ ফিলিং স্টেশানে অবৈধ তেল মজুদ! ফিলিং স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬