ময়মনসিংহ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন বললেন রিজভী ফরিদপুর থানা পুলিশের অভিযানে শিশু হত্যার মূল আসামী গ্রেফতার এবং ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোভ্যান উদ্ধার ​সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে জামায়াতের আপত্তি, কিন্তু সাইবার অপরাধ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী ​এশিয়ান গেমসে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান রাজধানীসহ ২৫ জেলায় তীব্র তাপপ্রবাহ, সাথেই ভারী বর্ষণের প্রবল পূর্বাভাস ইউ গেট আউট ফ্রম দিস রুম’: সিভিল সার্জনকে রেগে ঘর থেকে বের করে দিলেন আইনমন্ত্রী কারাগারে জন্ম ও বেড়ে ওঠা: ৭ বছর পর অবরুদ্ধ জীবন থেকে মুক্ত মোবাশ্বেরা ‘১১ হাজার কোটি’ ফিরিয়ে এনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি: আসিফ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে গত রবিবার (৩ মে) রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

বিকাল ৫ টায় গৌরীপুর পাটবাজারস্থ রিপোর্টার্স ক্লাব কার্যালয় থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য প্রদান করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন ও সভাপতি রায়হান উদ্দিন সরকার। এছাড়াও আলোচনা সভায় গৌরীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায়, সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোড় দাবি জানান। বক্তারা আরও বলেন বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। তবে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ, তথ্যের অবাধ প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়—সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের উচিত স্বাধীন সাংবাদিকতাকে সম্মান ও সহযোগিতা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

আপডেট সময় ১২:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬