ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রথম অধিবেশন শুরু ত্রয়োদশ সংসদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরিকল্পিত নগরী গড়তে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে জিএস মাহবুবুর রহমান তারুণ্যের প্রতীক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বজ্রবৃষ্টির আভাস দেশের ৮ বিভাগে , ৩ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কাঠপট্টিতে আগুনে ৩৫ দোকান ভস্মীভূত যশোরে ‘ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ইরান’ রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে বলেছেন অধ্যাপক রেহমান সোবহান ইসরায়েল যুদ্ধ চললেও ইরানে গণঅভ্যুত্থানের লক্ষণ দেখছে না
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা নরসিংদী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম প্রাণতোষ কর্মকার (৪২)। তিনি দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় বাজারে জুয়েলারি দোকান চালাতেন।

গুলির শব্দে স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা বাইরে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়; পরে নরসিংদী সদর হাসপাতালে রেফার করা হলে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রাণতোষের বউদি হেনা কর্মকার বলেন, সন্ধ্যায় দুই অপরিচিত ব্যক্তি যখন প্রাণতোষকে বাড়ির বাইরে যেতে বলছিল, ওই সময় সন্দেহ হয়েছিল। তাকে বাইরে না গিয়ে বাড়ির ভেতরেই কথা বলতে বলা হয়েছিল। কিন্তু তারা প্রাণতোষকে কৌশলে বাড়ির বাইরে বের করে নেয়।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম অধিবেশন শুরু ত্রয়োদশ সংসদের

জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা নরসিংদী

আপডেট সময় ১১:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫