ময়মনসিংহ , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান ​হু হু করে বাড়ছে নদ-নদীর পানি: বন্যার আশঙ্কায় ৪ জেলা পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় নবাগত ওসির ঘোষণা: মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম আবারও গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা পেনাল্টি ভাগ্যে সমতা: আর্সেনাল বনাম অ্যাতলেটিকো দ্বৈরথের ফয়সালা দ্বিতীয় লেগে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাম্পের দাবি: ইরানের পরমাণু সংকট সমাধানে ওয়াশিংটনকে সাহায্য করতে আগ্রহী পুতিন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ইরান’

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভালো খবর আছে। এটি স্পষ্ট করে বললে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি নিশ্চিহ্ন হওয়ার পথে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের দাবি, ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।

সমুদ্র প্রণালির দিকে এখন কড়া নজর দেওয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।

এদিন  ট্রাম্প বলেন, মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।

এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তছনছ করে দিতে পারি বলে দাবি করেছেন ট্রাম্প। তবে তিনি জানান, আমরা তেমন কিছু করতে যাচ্ছি না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না জানিয়েছেন তারেক রহমান

‘ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ইরান’

আপডেট সময় ০৯:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬