ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। এর ফলে কাঁচামালের অভাবে বন্ধের উপক্রম হওয়া রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবার উৎপাদনে ফিরছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম শুরু হবে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি জাহাজ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে।। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৫টার পর তেল পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথমদিকে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে। যা পরবর্তী সময় ধীরে ধীরে বাড়ানো হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহন অনিশ্চিত হয়ে পড়ে। ফলে গত ১৮ ফেব্রুয়ারির পর দেশে অপরিশোধিত তেলের আর কোনো চালান আসেনি। দীর্ঘ দেড় মাস যাবত ইস্টার্ন রিফাইনারি তাদের পাইপলাইনে জমে থাকা ‘ডেড স্টক’ বা তলানির তেল দিয়ে কোনো রকমে কার্যক্রম সচল রেখেছিল। ৫টি ইউনিটের মধ্যে ৩টি সীমিত আকারে চললেও বাকি ২টি বন্ধ হয়ে গিয়েছিল। ১৩ ধরনের জ্বালানির পরিবর্তে উৎপাদন নেমে এসেছিল মাত্র ২টিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

জ্বালানি খাতে স্বস্তি: সৌদি তেলের চালানে সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

আপডেট সময় ১২:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬