ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডা. মাহমুদার সম্পদ বিবরণী: ৩১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. মাহমুদা আলম (মিতু)। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় সম্পদের বিস্তারিত তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, চিকিৎসক এই প্রার্থীর স্থাবর কোনো সম্পদ না থাকলেও নগদ অর্থ ও স্বর্ণালংকারের উল্লেখযোগ্য মালিকানা রয়েছে। ৩৭ বছর বয়সী মাহমুদা আলম এমবিবিএস ডিগ্রিধারী একজন চিকিৎসক। তিনি তার চিকিৎসাপেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করেন। হলফনামার তথ্যর অর্জিত অস্থাবর সম্পদের পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা।এর মধ্যে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। এছাড়া ১ লাখ ৫৩ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। গয়নার ক্ষেত্রে তিনি ৩০ ভরি স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করেছেন। তবে বিস্ময়কর তথ্য হলো, এই চিকিৎসকের নামে কোনো স্থাবর সম্পদ অর্থাৎ গাড়ি, বাড়ি বা জমির কোনো মালিকানা নেই।

মাহমুদা আলমের স্বামী মো. মাহবুবুর রহমানও পেশায় একজন চিকিৎসক। হলফনামার তথ্যানুযায়ী, তার স্বামীর অস্থাবর সম্পদের পরিমাণ ৬১ লাখ ৬ হাজার ২১৩ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা এবং ব্যাংক আমানত ১ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা। এছাড়া স্বামীর মালিকানায় ১ লাখ ১২ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। মাহমুদা আলমের মতোই তার স্বামীর কোনো স্থাবর সম্পদ বা জমি-ফ্ল্যাটের মালিকানা নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

ডা. মাহমুদার সম্পদ বিবরণী: ৩১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার

আপডেট সময় ০৯:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬