ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি এ কথা জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় প্রতীক বরাদ্দের জন্য কমিশনের কাছে আবেদন করবেন এবং তাঁর পছন্দের প্রতীক ফুটবল।

তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশন আমার আপিল মঞ্জুর করেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার প্রার্থিতা বৈধ হয়েছে। এখন প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। আমার পছন্দ ফুটবল প্রতীক।’

এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের এক শতাংশ স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল দেখিয়ে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

তাসনিম জারা ফুটবল প্রতীকে নির্বাচন করতে চান

আপডেট সময় ০১:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬