ময়মনসিংহ , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন স্কুল ছুটি, টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরপুর প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক প্রদান করবেন আসল রাজনীতিটা বুঝতে শিখলাম পরে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কুষ্টিয়ায় পীর হত্যা: ‘জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নয়’—দলীয় নেতাদের দাবি ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা: ২৪ ঘণ্টায় ৩৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন অসহায় মুহূর্তে যারা ছায়া হয়ে ছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা দেশের একমাত্র তেল শোধনাগার সচল আছে: জ্বালানি মন্ত্রণালয়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা ডা. জাহেদ জানান, সরকার বর্তমানে উচ্চমূল্যে তেল কিনলেও সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে এখনই দাম বাড়ানোর কথা ভাবছে না। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও একটি কঠিন সময় পার করছে। তবে আমাদের দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই।’ তিনি জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার আহ্বান জানিয়ে বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনজীবী সনদ হারালেন আলোচিত মাসদার হোসেন

দেশে আপাতত জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ

আপডেট সময় ০২:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬