ময়মনসিংহ , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি বলেছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতিশ্রুতি দিয়েছিলাম, কথা রেখেছি বলেছেন মির্জা ফখরুল পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন গৌরীপুরে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ রাঙামাটির জুরাছড়িতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাগরদোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কাটলেন স্বামী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

নাগরদোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কাটলেন স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে নাগরদোলায় তুলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কেটে হত্যা করেছে পাষণ্ড এক স্বামী। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সাকিব হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লাকী বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে পারিবারিকভাবে সাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গত ১৫ দিন আগে সে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রোববার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিব তার স্ত্রীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোনে ভেঙে ফেলে এবং নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলে।
সোমবার সন্ধ্যার দিকে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিন উদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে। 

নিহতের মা শেফালী বেগম বলেন, নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারী আমাকে বলেছে, নাগরদোলায় থাকা অবস্থায় একপর্যায়ে সাকিব লাকীর গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় সাকিব। সেখানে চিকিৎসক লাকীকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সাকিব হোসেনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নাগরদোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কাটলেন স্বামী

আপডেট সময় ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫