ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় প্রায় ৮০ বছর ধরে ব্যবহৃত একটি লাশ গোসলের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। নির্বাচনের পর সাবেক ও বর্তমান এমপির নাম ব্যবহার করে জায়গাটি দখলের চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সূত্র জানায়, ১৯৪৩ সালে সরকারি ‘কার্ড’ নিয়ে প্রায় ৪০টি উদ্বাস্তু (রিফিউজি) পরিবার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় বসতি স্থাপন করে। তখন থেকেই প্রায় এক শতাংশ আয়তনের একটি খোলা জায়গা কমিউনিটির প্রয়োজনে সংরক্ষিত ছিল। ওই এলাকার কেউ মারা গেলে সেখানে লাশ গোসল করানো হতো। দীর্ঘদিন ধরে জায়গাটি অলিখিতভাবে কমিউনিটির সদস্যরা ব্যবহার করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত মনা একসময় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন-এর গাড়িচালক ছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্ত মনা ফোনে জানান, জায়গাটি আগে লাশ গোসলের জন্য ব্যবহার হতো—এ কথা স্বীকার করলেও তিনি দখলের অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি আর কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বিষয়টি তার জানা ছিল না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকারি জায়গা অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই।

সিদ্ধিরগঞ্জ থানা-র ওসি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

নারায়ণগঞ্জে লাশ গোসলের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় ১০:১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬