ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নাহিদ রানার সামনে শিরোপা জয়ের হাতছানি: খেলবেন পিএসএল ফাইনাল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে পেশাওয়ার জালমি। ফাইনালের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের তরুণ গতিতারকা। নাহিদ রানার পিএসএল ফাইনাল খেলার বিষয়টি সবার আগে মঙ্গলবার এক এক্স বার্তায় নিশ্চিত করেছেন পেশাওয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। এছাড়াও গতকাল নাহিদ রানাকে পিএসএল ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে পিএসএলে খেলতে গিয়ে প্রথম দফায়ও বাড়তি দুই দিন ছুটি পেয়েছিলেন নাহিদ ও শরিফুল ইসলাম। তখন বিসিবির বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন জাভেদ আফ্রিদি। এবার ফাইনালের জন্যও বিসিবির অনুমতি পাওয়ায় আবার তামিমকে ধন্যবাদ দিলেন তিনি। এক্স বার্তায় জাভেদ আফ্রিদি লেখেন, ‘পিএসএলের ১১তম আসরের ফাইনালে নাহিদ রানাকে পেশাওয়ার জালমির হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ।”

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, ইনজুরির কারণে মুস্তাফিজুর রহমান ও আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোড কমাতে নাহিদ রানাকে পিএসএলে পাঠানো হবে না। মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স আগেই বাদ পড়ায় টাইগার পেসারের জায়গায় অন্য কাউকে দলে যুক্ত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে নাহিদের পেশাওয়ার।

পরে তারা বিসিবির কাছে অনুরোধ করে, ফাইনাল ম্যাচের জন্য যেন নাহিদকে ছাড়পত্র দেওয়া হয়। আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে নাহিদ রানাকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

নাহিদ রানার সামনে শিরোপা জয়ের হাতছানি: খেলবেন পিএসএল ফাইনাল

আপডেট সময় ১০:০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬