ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরিকল্পিত নগরী গড়তে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে জিএস মাহবুবুর রহমান তারুণ্যের প্রতীক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বজ্রবৃষ্টির আভাস দেশের ৮ বিভাগে , ৩ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কাঠপট্টিতে আগুনে ৩৫ দোকান ভস্মীভূত যশোরে ‘ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ইরান’ রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে বলেছেন অধ্যাপক রেহমান সোবহান ইসরায়েল যুদ্ধ চললেও ইরানে গণঅভ্যুত্থানের লক্ষণ দেখছে না যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির নেতাদের হামলার অভিযোগ এনসিপির ইফতারে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে জোট করলেও

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে— এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

গত সোমবার (২ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন হলো।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা করে দাবি জানায়, জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

রাজনৈতিক দলগুলোর এই টানাপড়েনের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না; তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ শিগগিরই জারি করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে জোট করলেও

আপডেট সময় ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫