ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ‘পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাট’ পরিচালনার লক্ষ্যে জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শ্মশানঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাবু তরুণ কুমার রায়ের গৌরবময় উপস্থিতি এবং নিলয় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত সকলের সমর্থনে সঞ্জিত চন্দ্র কর-কে সভাপতি এবং নিলয় চক্রবর্তী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে একঝাঁক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নারায়ণ চন্দ্র দাস, বিশ্বজিৎ রায় চৌধুরী, জ্ঞানেন্দ্র চন্দ্র দাস, গোপাল চন্দ্র দে মনু ও লিটন চন্দ্র সাহা। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হারধন সূত্রধর, সমর চন্দ্র দাস ও পুলক চক্রবর্তী।

সাংগঠনিক সম্পাদক পদে শৈলেন্দ্র চন্দ্র দাস শৈলেশ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অঞ্জন দাশ ও কাজল সম্মানিত মনোনীত হয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে রঞ্জিত চন্দ্র দে এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে পরিতোষ চন্দ্র দে ও সুশান্ত সাহা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে সমর চন্দ্র সরকার, সুজন চন্দ্র দে ও লিটন চন্দ্র দাস এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নেপাল চন্দ্র দাস মনোনীত হয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, শ্মশানঘাটের পবিত্রতা রক্ষা, সীমানা প্রাচীর সংস্কার এবং ধর্মীয় কার্যক্রমের আধুনিকায়ন করাই হবে তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে শ্মশানঘাটের সামগ্রিক উন্নয়নে তারা এলাকার সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা শেষে শ্মশানঘাটের উন্নয়ন ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

পূর্বধলা কেন্দ্রীয় শ্মশানঘাটের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬