ময়মনসিংহ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন রিজভী মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের শাস্তির বদলে সাভারের ওসি পদে মেহেরপুরের সাবেক কর্মকর্তা, ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরবাসী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রখ্যাত অভিনেতা সুদেশ কুমার আর নেই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বলিউডে আরও এক নক্ষত্রের পতন হলো। ১৯৫০ ও ৬০-এর দশকের প্রবীণ অভিনেতা ও প্রযোজক সুদেশ কুমার মৃত্যুবরণ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সুদেশ কুমার।

গত ২০ এপ্রিল থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন অভিনেতা। ওইদিনই তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

৩০ এপ্রিল পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। বাড়িতে আইসিইউ-এর মতো বিশেষ ব্যবস্থা রাখা হলেও ১ মে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। ফের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সুদেশ কুমার ১৯৩১ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করে। এলফিনস্টোন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বাবা চাইতেন চিকিৎসক হবেন। তবে বিনোদন দুনিয়া যেন চুম্বকের মতো আকর্ষণ করত তাকে। পৃথ্বীরাজ কাপুরের থিয়েটারের দলে কাজ করতে শুরু করেন।

‘সারাঙ্গা’ সিনেমায় তিনি মূল চরিত্রে অভিনয় করেন। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। তার সাবলীল অভিনয় আজও সিনেমা প্রেমীদের মনে অমলিন।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে বলিউডে তথা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার স্ত্রী ও কন্যা মিশিকা জানিয়েছেন, ৪ মে (সোমবার) বিকেল চারটায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর

প্রখ্যাত অভিনেতা সুদেশ কুমার আর নেই

আপডেট সময় ১০:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬