ময়মনসিংহ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ : রিজভী স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

প্রথা ভাঙলেন আমির খান: সিনেমার প্রচারণায় নতুন চমক

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার নতুন সিনেমা ‘এক দিন’র প্রচারণায় বেছে নিয়েছেন এক ভিন্নধর্মী কৌশল। প্রচলিত ব্যয়বহুল প্রচার বা জাঁকজমকপূর্ণ ইভেন্টের পথে না হেঁটে, সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানেরর বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয় ব্যতিক্রমধর্মী প্রচারণা। এরই অংশ হিসেবে মুক্তির প্রায় ৩৯ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং চালু করা হয়, যা সাধারণত খুব কমই দেখা যায়।

তবে সবচেয়ে চমকপ্রদ উদ্যোগ ছিল বিশেষ প্রদর্শনীতে তার সরাসরি উপস্থিতি। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের জুহু, মালাড ও বোরিভিলি এলাকায় আয়োজিত কয়েকটি বিশেষ শোতে অংশ নেন আমির খান ও ছবির কলাকুশলীরা। এসব শো-তে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তারা এবং সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাধারণত তারকাদের উপস্থিতিতে আয়োজিত এমন শো-গুলোর টিকিটের দাম অনেক বেশি রাখা হয়। কিন্তু আমির খান সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে অধিকাংশ টিকিটের মূল্য নির্ধারণ করেন মাত্র ৯২ টাকা, যাতে সাধারণ দর্শকরাও সহজে অংশ নিতে পারেন। শুধু বোরিভিলির একটি মাল্টিপ্লেক্সে নির্দিষ্ট আসনের জন্য টিকিটের দাম ছিল ১৪৯ রুপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণদের প্রশ্নে মিলবে পরিকল্পনার উপাদান, এগিয়ে যাবে দেশ : রিজভী

প্রথা ভাঙলেন আমির খান: সিনেমার প্রচারণায় নতুন চমক

আপডেট সময় ১০:৪৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬