ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বায়ার্নকে হতাশ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

প্যারিসে প্রথম লেগটা উপহার দিয়েছিল গোল-উৎসবের এক ম্যাচ। ৫-৪ ব্যবধানে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল পিএসজি। মিউনিখে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগটায় অবশ্য জিতল না কোনো দলই, ১-১ সমতায় শেষ হলো ম্যাচ। তাতে শেষ পর্যন্ত কপাল পুড়লো বায়ার্নেরই।

দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোল বায়ার্ন মিউনিখকে সাময়িক স্বস্তি দিলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট গেছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হাতেই।

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পিএসজি।

২৭ মিনিটে মাইকেল ওলিসের বাম পায়ের দৃষ্টিনন্দন শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে জামাল মুসিয়ালার কাটব্যাক থেকেও গোল পায়নি বায়ার্ন। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ ঝাঁপিয়ে পড়ে বিপদ সামাল দেন।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বায়ার্ন। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে যোসিপ স্তানিসিচের নেওয়া নিচু শট সহজেই ধরে ফেলেন সাফোনভ। পরে পিএসজির আরও কয়েকটি আক্রমণও ঠেকিয়ে দেন রুশ গোলরক্ষক।

শেষ মুহূর্তে গোল করেছেন হ্যারি কেইন, কিন্তু তাতে লাভ হয়নি।

তবে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। আলফন্সো ডেভিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান হ্যারি কেইন।

তবে শেষ পর্যন্ত সেই গোলও বায়ার্নকে বাঁচাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে পিএসজি ফুটবলাররা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

বায়ার্নকে হতাশ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

আপডেট সময় ১১:১৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬