ময়মনসিংহ , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে বললেন নুসরাত ফারিয়া মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ আছেন পূর্বধলায় পিতা:মাতাকে মৃত সাজিয়ে ভোটোর জালিয়াতি অভিযোগ   মধ্যস্বত্বভোগী,সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির বলে মন্তব্য করেছেন জামায়াত আমির প্রধানমন্ত্রী যাচ্ছেন ঢাবি ক্যাম্পাসে ময়মনসিংহের গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার পূর্বধলায় বৃষ্টির আনন্দ কেড়ে নিল হাবিবার প্রাণ, এলাকায় শোকের ছায়া নেত্রকোনা বারহাট্টায় অভিযানে আটক ১, পূর্বধলায় ফারিয়ার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিশ্বকাপে না খেলা নিয়ে যা বললেন লিটন

নানা নাটকীয়তার পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের। তবে সেই বিশ্বকাপ আরও ২ মাস আগে শেষ হয়ে গেলেও এর রেশ এখনও কাটছেই না। সাবেক-বর্তমান ক্রিকেটারদের অনেকেই ততকালীন বোর্ডের সমালোচনায় মুখর এখনও।

সেই বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সেই ইস্যুতে প্রশ্ন অবধারিতভাবেই ধেয়ে গেল অধিনায়ক লিটন দাসের দিকে। তার জবাবটাও তিনি দিলেন বেশ ভালোভাবেই।

তিনি বললেন, ‘আমার মনে হয়, মুভ অন করেছে। বিশ্বকাপের ওই সময়ে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, সেখানে খেলোয়াড়েরা চেষ্টা করেছে ভালো খেলার।’দারুণভাবে দল গুছিয়েও শেষমেশ বিশ্বকাপে খেলা হয়নি, লিটনের কাঁধেই আরও ২ বছর অধিনায়কের দায়িত্বটা দেওয়া হয়েছে। লিটনও তাই এখন থেকেই ভাবতে শুরু করেছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ বিশ্বকাপের কথা। জানালেন, শেষ বিশ্বকাপের প্রস্তুতিটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করবেন পরের বিশ্বকাপের প্রস্তুতি।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’

নতুন বিশ্বকাপ চক্রের প্রথম সিরিজটায় বড় চ্যালেঞ্জ আছে লিটনের সামনে। অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই এই দলে। সুযোগ পেয়েছেন নতুন দুই পেসার আব্দুল গাফফার সাকলায়েন ও রিপন মণ্ডল।লিটন জানালেন তাদেরকে দলে নেওয়ার কারণ, ‘আমি চাই না যে তারা (তাসকিন ও মোস্তাফিজ) নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জামায়াতে ইসলামীর

বিশ্বকাপে না খেলা নিয়ে যা বললেন লিটন

আপডেট সময় ০৩:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬