ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​কালবৈশাখীর তান্ডব: ৮ জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু ​বিসিবি সভাপতির পদ ছাড়ছেন না তামিম, পদত্যাগের খবর ভিত্তিহীন ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতাল সীলগালা

স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ সবধরণের কার্যক্রম পরিচালনার অপরাধে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল সীলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মার্চ) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে অবস্থিত হাসপাতালটি সীলগালা করা হয়। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন আহমেদ নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সম্প্রতি শহরের উত্তর বাজারে একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনালে হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এ হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে আকলিমার মৃত্যু হয়েছে। এনিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​কালবৈশাখীর তান্ডব: ৮ জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতাল সীলগালা

আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬