ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে

গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

গত শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার কালিয়াকৈর বাইপাস সড়কের পাশে ফাতেমা হোটেল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানে অবৈধভাবে মজুত রাখা ডিজেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে আসছিল। অভিযানের সময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, অভিযানে আনুমানিক তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

মধ্যরাতে মিলল ১৮ ড্রাম অবৈধ জ্বালানি গাজীপুরে

আপডেট সময় ০৯:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬