ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • মারুফ হোসেন
  • আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা এবং নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

গত শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ময়মনসিংহ সার্কিট হাউস জিমনেসিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব জনাব নাহিদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব জনাব আখতার হোসেন, এমপি এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, এমপি; জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মোঃ মাজহার ফকির; জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আন্দোলনের চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, নাগরিক নাহিদ ইসলাম ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে কভার করেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। গণমাধ্যমের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬