ময়মনসিংহ , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১ ​কেনিয়ায় তেলের দামবৃদ্ধির প্রতিবাদে তুমুল বিক্ষোভ, সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের ৬৫ হাজারের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে ফের বড় সংঘাতের শঙ্কা: ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল চমক জাগিয়ে বিশ্বকাপ দলে নেইমার! কারণ ব্যাখ্যা করলেন কোচ আনচেলত্তি কিনলেই ঘরের দেয়াল ভাঙা লাগবে! কোরবানির হাটে আসছে ৪০ মণের ‘রাজা মানিক’ ​নিশোর উপস্থাপনায় ঈদ ‘আনন্দ মেলা’, সঙ্গে থাকছেন পরীমণি! গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা: ৩৯টি ত্রাণবাহী জাহাজ আটক করল ইসরায়েলি বাহিনী কোন পশুর বয়স কত হলে কোরবানি দেওয়া যাবে? জেনে নিন ইসলামের সঠিক নিয়ম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মাদ্রাসাছাত্রকে অমানবিক নির্যাতন, প্রধান শিক্ষককে গণপিটুনি দিল এলাকাবাসী

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটের আক্কেলপুরে পড়া না পারায় নাহিদ হাসান (১০) নামে এক মাদ্রাসাছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসার প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

গত বুধবার (২২ এপ্রিল) উপজেলার রামশালা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হুরাইরা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক স্থানীয় রামশালা মোড়ে এলে উত্তেজিত জনতা তাকে অবরুদ্ধ করে। অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তাকে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, ‘ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক নিজেই পালিয়ে গেছেন। তাকে পালাতে সহায়তা করার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। উত্তেজিত লোকজন মিথ্যা অভিযোগে আমাকে লাঞ্ছিত করেছে।’

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘ছাত্রের শরীরে আঘাতের অবস্থা দেখে আমি নিজেও হতবাক হয়েছি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে গাঁজাসহ যশোরের নারী গ্রেফতার১

মাদ্রাসাছাত্রকে অমানবিক নির্যাতন, প্রধান শিক্ষককে গণপিটুনি দিল এলাকাবাসী

আপডেট সময় ১০:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬