ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরিকল্পিত নগরী গড়তে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে জিএস মাহবুবুর রহমান তারুণ্যের প্রতীক ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ শ্রীপুরে এফবিআইয়ের সতর্কতা: ইরানের ড্রোন হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বজ্রবৃষ্টির আভাস দেশের ৮ বিভাগে , ৩ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা কাঠপট্টিতে আগুনে ৩৫ দোকান ভস্মীভূত যশোরে ‘ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ইরান’ রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে বলেছেন অধ্যাপক রেহমান সোবহান ইসরায়েল যুদ্ধ চললেও ইরানে গণঅভ্যুত্থানের লক্ষণ দেখছে না যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির নেতাদের হামলার অভিযোগ এনসিপির ইফতারে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মামলা না থাকলেও ‘আওয়ামী সন্ত্রাসীদের’ স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রেপ্তারের নির্দেশ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার দেন তিনি।

গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে পুলিশকে এমন নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় তার ফেরার পথে তার পথ আটকায় ছাত্র নেতারা। তারা জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের সঙ্গে আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার, সীমান্তে নিরাপত্তা বাড়ানো, ওসমান হাদির উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার, থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখাসহ সাত দফা দাবি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবিগুলো ‘যৌক্তিক’ উল্লেখ করে বলেন, এসব দাবি বাস্তবায়নে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

এ সময় ছাত্রনেতারা পুলিশ ‘মামলা নেই’ বলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন। এ দাবির প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে সামনে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন, ‘আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তার বিরুদ্ধে মামলা আছে কি না, সেইটা দেখার কোনো ব্যাপার নেই। তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবা। আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেয়া হবে।

ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তার ব্যবহৃত ‘হাতিয়ার’ উদ্ধার করা হয়েছে। বলেন, ‘ওর সাথে যে আরেকজন ছিল তাকে গ্রেপ্তার করেছি, রিমান্ডেও নিয়েছি। বাকি কাজও আস্তে আস্তে আমরা করতে পারবো।’

উপদেষ্টা বলেন, ‘নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নেই।’

নিরাপত্তার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। আপনারাও তো সবাই আজকে এখানে আসছেন। আপনারাও তো বলতে পারতেন, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমরা কেউ আসবো না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি নির্বাচন কেন করবে না।’

সম্প্রতি লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘আলু-পেয়াজ নিয়ে বক্তব্যের’ বিষয়েও প্রশ্ন রাখেন ছাত্র নেতারা। উত্তরে উপদেষ্টা বলেন, ‘ওইটা কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠান ছিল বলে ওই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এবং কৃষকদের ব্যাপারে জানতে চেয়েছিলাম। অন্যান্য যেসব সমস্যা তা নিয়ে প্রতি সপ্তাহে আমরা সাংবাদিকদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি।’

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ও শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে।

‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, ‘আমাদের অভিযান অলরেডি চলছে, চেকপোস্ট রয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামলা না থাকলেও ‘আওয়ামী সন্ত্রাসীদের’ স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রেপ্তারের নির্দেশ

আপডেট সময় ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫