ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ বিএসএফ, ৯ জনকে ফেরত নিল ভারত ​মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’: গবেষণায় নতুন দিগন্ত! ইতালিতে তীব্র তাপপ্রবাহের তাণ্ডব: আরও ৪ জনের মৃত্যু নেইমারকে নিয়ে আনচেলত্তির বড় বার্তা: দুর্দান্ত জয়ের পর নতুন জল্পনা ​৭ ঘণ্টা পরও সচল হয়নি ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ, চরম ভোগান্তি হরমুজে জাহাজ চলাচলে কড়াকড়ি: ইরানের অনুমতি ছাড়া প্রবেশের হুঁশিয়ারি ​জাপানে শক্তিশালী ভূমিকম্প: থমকে গেল বুলেট ট্রেন ​মৃত্যুর ১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সব বিতর্ক পেছনে বিপিএল প্লে-অফ শুরু হবে আজ

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ থেকে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই। লিগ পর্ব শেষ হওয়ার পর প্লে-অফে জায়গা করে নিয়েছে চার দল—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের দুই ফাইনালিস্ট।

ঢাকা পর্বের শুরুতেই বিপিএলকে ঘিরে শঙ্কা তৈরি হয়েছিল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে প্রথম দিন মাঠে গড়ায়নি কোনো ম্যাচ। তবে সেই অনিশ্চয়তা দ্রুত কেটে যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা তিন দিনে অনুষ্ঠিত হয় ছয়টি ম্যাচ, যার মধ্য দিয়ে শেষ হয় লিগ পর্বের খেলা।

দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে।

তবে এসব হতাশার মাঝেও প্লে-অফ পর্বে রোমাঞ্চকর লড়াইয়ের আশায় বুক বাঁধছেন দর্শকেরা।

চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ার সামনে রেখে রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম বলেন, ‘দল হিসেবে আমরা খুব আত্মবিশ্বাসী। লিগ পর্বে শীর্ষে থেকে শেষ করায় ফাইনালে ওঠার পথে দ্বিতীয় সুযোগ পেয়েছি। তবে এটা নতুন ম্যাচ। দুই দলই সমান অবস্থান থেকে শুরু করবে। ভালো ক্রিকেট খেলতে হবে।’

এলিমিনেটরের আগে সিলেট টাইটানসের হয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতায় আছি। নকআউট ম্যাচে রংপুরের মতো শক্তিশালী দলকে হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি স্মার্ট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক

সব বিতর্ক পেছনে বিপিএল প্লে-অফ শুরু হবে আজ

আপডেট সময় ১২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬