ময়মনসিংহ , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা,তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে বললেন রেলমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশদের কেন একত্রিত করা হয়েছিল, গবেষণার দাবি রাখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ধরতে বড় উদ্যোগ: গড়ে তোলা হচ্ছে বিশেষ ‘গার্মেন্টস জোন’ ঢাকার বায়ু এখন ‘অস্বাস্থ্যকর’, নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের গণপিটুনির শিকার আসল ভ্যাট কর্মকর্তা: চোর সন্দেহে খুঁটিতে বেঁধে নির্যাতন ময়মনসিংহ জেলা পর্যায়ে মার্শাল আর্টে তাইকোয়ানডো, জুডো, উশু, কারাতে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পূর্বধলায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেই যুবদল নেতার পদ স্থগিত শাজাহান খানের বাড়ি পাহারা দেওয়া

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও তার ভাইদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়ার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর সব পদ স্থগিত করা হয়েছে।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) ফারুক হোসেনকে তিন দিনের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান হাদী হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচির আহ্বান জানানো হয়, যা নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

এদিকে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের বেশিরভাগ সদস্য পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহন, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।

পদ স্থগিতের বিষয়ে ফারুক হোসেন ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, শাজাহান খানের বাড়ির আশপাশে তার কোনো লোকজন যায়নি এবং পাহারার অভিযোগ ভিত্তিহীন। পদ স্থগিতের বিষয়েও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নন বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

সেই যুবদল নেতার পদ স্থগিত শাজাহান খানের বাড়ি পাহারা দেওয়া

আপডেট সময় ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫