ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে জাকির হোসেন

নেত্রকোণার পূর্বধলা উপজেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার (জীবন) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

জাকির হোসেন তালুকদার উপজেলার বাড়হা তালুকদার বাড়ির বাসিন্দা এবং মরহুম হেলাল মাস্টারের জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
একসময় স্থানীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এই নেতা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আধুনিক ও স্বতন্ত্র রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী জাকির হোসেন একাধিকবার সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নানা প্রতিকূলতায় সেই ইচ্ছা অপূর্ণ থাকলেও তিনি দমে যাননি। বিভিন্ন জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি তিনি একক উদ্যোগেই নিয়মিত পালন করে গেছেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর একটি বড় পরিচয় ছিল সাহিত্যিক ও লেখক হিসেবে। তিনি নিয়মিত কবিতা লিখতেন এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় পূর্বধলা স্টেশন বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

স্বতন্ত্র প্রার্থী হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে জাকির হোসেন

আপডেট সময় ১১:৩৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬