ময়মনসিংহ , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী বলেছেন রিজভী মিয়ানমার সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক সামাজিক অপরাধ প্রতিরোধে কেন্দুয়ায় আলোচনা সভা: সবাইকে নিয়ে নিরাপদ সমাজ গড়ার আহ্বান নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক একটি চিঠিই বদলে দিল ৫ম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের জীবনের শাস্তির বদলে সাভারের ওসি পদে মেহেরপুরের সাবেক কর্মকর্তা, ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরবাসী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের হীরক জয়ন্তী: পুনর্মিলনী নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন পূর্বধলায় কেন্দ্রীয় মন্দিরের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পরিচিতি সভায় দায়িত্ব হস্তান্তর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৩৩ অধ্যাদেশ পাস: আজ থেকে সংসদ অধিবেশন চলবে দুই সেশনে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সাংবিধানিক সময়সীমা মেনে ১৩৩টি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদ অধিবেশন দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখন পর্যন্ত ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল পাস হয় এবং একইদিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়।

সময়স্বল্পতার কারণে সংসদে কাজের গতি বাড়াতে মঙ্গলবার থেকে দিনে দুই বেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুলসংখ্যক বিল পাসের কাজ শেষ করতে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে।

প্রসঙ্গত, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে সংসদে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে সাতটি পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনার জন্য রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১/১১ তে তারেক রহমানকে ‘আয়নাঘরে’ বন্দি রাখা হয়েছিল বললেন চিফ প্রসিকিউটর

১৩৩ অধ্যাদেশ পাস: আজ থেকে সংসদ অধিবেশন চলবে দুই সেশনে

আপডেট সময় ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬