ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড় “পানির যথাযথ ব্যবহারে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার” – প্রধানমন্ত্রী এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ পূর্বধলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ,আহত ৩,নিহত২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন আজ দুপুরে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন: নজরে মহারাষ্ট্রের রাজনীতি গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখান মেয়র শাহাদাত গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৭ প্রকল্প নিয়ে আজ বসছে নতুন সরকারের প্রথম একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ। 

আাজ সোমবার (৬ এপ্রিল) ২০২৫-২৬ অর্থবছরের নতুন সরকারের প্রথম একনেক বৈঠক রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তালিকায় ১৮টি প্রকল্প থাকলেও শেষ মুহূর্তে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ দিয়ে ১৭টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয় পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

তবে বৈঠকে আলোচনার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অংশীদারত্বমূলক উন্নয়ন প্রকল্প।

বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট ৩ টি, মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ ২টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প উঠতে যাচ্ছে।

মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’, ১০ মিনিটেই তোলপাড়

১৭ প্রকল্প নিয়ে আজ বসছে নতুন সরকারের প্রথম একনেক সভা

আপডেট সময় ১০:৪১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬