ময়মনসিংহ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ভোট হবে ১২ মে।

আজ বুধবার (৮ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান ও সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে।

সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিয়ে থাকেন। তবে যেহেতু সাধারণত দল বা জোট থেকে বরাদ্দ পাওয়া আসনের সমান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়, তাই প্রার্থিতা প্রত্যাহারের দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬