ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বললেন সড়ক পরিবহনমন্ত্রী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বগুড়ায় কে কোথায় ঈদ উদযাপন করবেন জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা ‎পূর্বধলায় রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস টানা ৪ দিন নিজ নিজ বাড়িতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নরসিংদীতে জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ বিদেশে সাইফুজ্জামানের

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার এক কোটি ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন নিয়ে একই আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থার উপ-পরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দ করার জন্য আদালতে আবেদন করেছিলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ আদালতের এ আদেশের তথ্য দেন।

এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তানজীর আহমেদ।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ ও এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেছিলেন।

আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর পরবর্তী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগমুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান। পরে তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা করেছে দুদক ও সিআইডি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন

২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ বিদেশে সাইফুজ্জামানের

আপডেট সময় ০৮:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬