ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যাপক বিস্ফোরণ তেহরানের প্রধান বিমানবন্দরে , জ্বলছে বিমান প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সূধীজনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭ ডাকাত আটক সোনারগাঁয়ে , এলাকাবাসীর গণধোলাই

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সিংলাব এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাইয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এশিয়ান হাইওয়ে (মদনপুর–জয়দেবপুর) সড়কের বিভিন্ন অংশে প্রতিদিন সন্ধ্যার পর সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা অস্ত্রের মুখে যাত্রী ও বিদেশফেরতদের বহনকারী যানবাহন থামিয়ে সর্বস্ব লুট করত। শুক্রবার রাতে সিংলাব ব্রিজসংলগ্ন জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের টর্চলাইটের আলো দেখতে পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন চারদিক থেকে তাদের ঘিরে ফেলে।

আটক ডাকাতরা হলেন মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)। তাদের কাছ থেকে ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক বলেন, দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ব্যাপক বিস্ফোরণ তেহরানের প্রধান বিমানবন্দরে , জ্বলছে বিমান

৭ ডাকাত আটক সোনারগাঁয়ে , এলাকাবাসীর গণধোলাই

আপডেট সময় ০৯:৪৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬