ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকাল পৌনে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক’টি ফটকে তালা ঝুলিয়ে প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাসহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের কর্মসূচি চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেয়া হবে না।অন্য দাবিগুলোর মধ্যে আছে ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যার যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাত ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনের গতি পরিমাপ রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণ থাকা সাপেক্ষে নিবন্ধন দিতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মারজান বলেন, ‘ডেইরি গেইটে সকাল ৬ টা থেকে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করছে৷ বাইরে থেকে মোটর চালিত কোন গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না। ভেতরেও মোটরচালিত কোন গাড়ি আজকে চলছে না। দুপুরে জানাজা হবে। অন্তত সে পর্যন্ত কর্মসূচি চলবে৷’
ময়মনসিংহ
,
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন
গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গৌরীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পাইনি
মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন বলেছেন আজাদ মজুমদার
আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল
বজ্রপাতে ২ জনের মৃত্যু নেত্রকোণায়
আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে
যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালালো
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন
-
Reporter Name - আপডেট সময় ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১৬০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























