ময়মনসিংহ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণরা, মশাল মিছিলে বিক্ষোভ অনুষ্ঠিত জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত বললেন রিজভী নেত্রকোণায় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ পরিদর্শন পুরনো ঐতিহ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ, স্টল নিতে আগ্রহীদের যোগাযোগের আহ্বান পাঁচবিবিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসকদের পক্ষ থেকে অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) রাতে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে উন্নত চিকিৎসার জন্য ওইদিন সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সন্ধ্যার আগেই প্রথম দফার অস্ত্রোপচার শেষ হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও পরিস্থিতির প্রয়োজনে সন্ধ্যার পর দ্বিতীয় দফায় আবারও অস্ত্রোপচার করা হয়।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা ও শারীরিক জটিলতা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারীসহ আটক ২

আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ১০:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬