ময়মনসিংহ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরবর্তী মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না বলেছেন আসিফ নজরুল গৌরীপুরে মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত নেত্রকোণা-৫ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ধানের শীষের প্রার্থীর সংবাদ সম্মেলন তারেক রহমান আজ ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি রোজায় মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বলেছেন জামায়াত আমির জামায়াত-ছাত্রশিবির ইহুদি স্টাইলে রাজনীতি করে বলেছেন ছাত্রদল সভাপতি রাকিব এনসিপির বিক্ষোভ মিছিল নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: তিনজন গ্রেপ্তার খাগড়াছড়িতে

খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ও জেলা ডিবির ওসি মেজবাহ উদ্দিন। গ্রেপ্তারদের মধ্যে জেলা যুবলীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরীকে নারকেলবাগান এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাবিবুর রহমানকে পৌর শহরের শান্তিনগর এলাকা থেকে এবং পৌর যুবলীগের সদস্য মো. রুবেলকে সদরের কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতার প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সরকার। ওই মাসেই এ অভিযানে যৌথ বাহিনী ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি জানিয়েছেন তথ্য উপদেষ্টা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: তিনজন গ্রেপ্তার খাগড়াছড়িতে

আপডেট সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫