ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আইনজীবী সাইফুল হত্যার আরেক মামলায় গ্রেপ্তার ১১ আসামি

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযুক্ত ১১ আসামিকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক কোতোয়ালি থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

গত ২৬ জানুয়ারি রাতে পুলিশ ১১ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে।

এরপর ২৭ নভেম্বর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আদালতে হাজির করা হয়। আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনার প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আদালত এলাকায় মসজিদ, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়।

বিক্ষোভের মধ্যেই সেদিন বিকেলে চট্টগ্রাম আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

এই ঘটনায় ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বাবা জামাল উদ্দিন। এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

আইনজীবী সাইফুল হত্যার আরেক মামলায় গ্রেপ্তার ১১ আসামি

আপডেট সময় ১২:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫