ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা ভান্সকে ট্রাম্পের শুভকামনা: ‘বিকল্প কোনো পরিকল্পনার প্রয়োজন নেই’ ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ এখন ইতিহাস নয়, প্রাগৈতিহাসিক উপাখ্যান বরলেন রনি

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে ‘আওয়ামী লীগ’ নামটি যেন বাংলাদেশের জন্য এক ধরনের ‘প্রাগৈতিহাসিক শব্দে’ পরিণত হয়েছে। তার দাবি, দলটির নাম উচ্চারণ করাও এখন অনেকের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম মাওলা রনি বলেন, ‘আওয়ামী লীগের জীবনচক্র এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা দেখে মনে হয় এটি এখন অতীতের কোনো উপাখ্যান। সভ্যতার ইতিহাসে যেমন প্রাগৈতিহাসিক যুগ ছিল, ঠিক তেমনি আওয়ামী লীগ যেন ইতিহাসের আগের কোনো নাম। এর কোনো অর্জন, গর্ব, চিহ্ন—কিছুই অবশিষ্ট নেই।’

গোলাম মাওলা রনি আরও বলেন, ‘আজ কেউ যদি বলেন তার বাবা আওয়ামী লীগ করতেন, তাহলে ছেলে যেন পিতৃপরিচয় ভুলে যেতে চায়। কেউ যদি বলেন, অমুক লোক আওয়ামী লীগ করেন, তাহলে মানুষ যেন পেছনে না তাকিয়ে সরে পড়ে। এ এক সামাজিক আতঙ্কে পরিণত হয়েছে, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ—এই শব্দগুলোই মানুষ এড়িয়ে চলে।’

আওয়ামী লীগ সংশ্লিষ্টতা এখন সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘বর্তমানে কাউকে যদি আওয়ামী লীগার বলা হয়, তবে তার ঘরবাড়ি, সম্পদ, এমনকি স্ত্রী-সন্তানও ঝুঁকিতে পড়ে। যেন তিনি আর সাধারণ নাগরিক নন, বরং রাষ্ট্রের এক বিপজ্জনক চরিত্র।’

তবে গোলাম মাওলা রনি একইসঙ্গে প্রশ্ন তোলেন—‘আওয়ামী লীগের কি এখানেই শেষ? নাকি ফিনিক্স পাখির মতো আবার আগুন ছুঁয়ে ফিরে আসবে?’ তার ভাষায়, ‘রাজনীতি যদি আদর্শ, চেতনা ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকে, তবে আওয়ামী লীগের নাম মুছে ফেললেও তা মানুষের স্মৃতি ও ইতিহাস থেকে মুছে যাবে না। হয়তো একদিন “জাগো বাহে” স্লোগানের মধ্য দিয়ে দলটি আবার জেগে উঠবে।’

রনির এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ একে ‘সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—‘এটি আওয়ামী লীগের ভবিষ্যত নিয়ে এক নির্মম অথচ প্রয়োজনীয় প্রশ্ন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা

আওয়ামী লীগ এখন ইতিহাস নয়, প্রাগৈতিহাসিক উপাখ্যান বরলেন রনি

আপডেট সময় ০১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫