ময়মনসিংহ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। বর্তমানে ব্যবসায়িক ব্যস্ততায় চলচ্চিত্র থেকে কিছুটা দূরে আছেন তারা। তবে এবার সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বর্ষা।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল স্ত্রীর রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন।

অনন্ত বলেন, ‘টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ, নেত্রী হিসেবে সে ভালো তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা এসব দেখলে মনে হয় সে পারবে।’

অনন্ত আরও বলেন, ‘সে যখন গ্রামে যায়, কল্পনা করতে পারবেন না সকালে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে থাকে, নিজের হাতে সাহায্য করে। আমরা তো অনেক সময় কয়েকজনকে দায়িত্ব দিয়ে চলে যাই, কিন্তু সে তা করে না। এমনকি বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ছয়-সাত-আট ঘণ্টা পর্যন্ত বিতরণ করে। তার মধ্যে দেশসেবার মতো ধৈর্য আছে।’

সবশেষে অনন্ত বলেন, ‘আমরা তো সব সময় নিরপেক্ষ থেকেছি, ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল

আপডেট সময় ১২:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬