ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে গুরুতর আহত হওয়া আওয়ামী লীগ নেতার মা চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মারা গেছেন। 

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (১ জুলাই) মাগরিবের নামাজের সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল কোম্পানীর বাড়িতে নামাজরত অবস্থায় তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ঘরে ঢুকে ডাকাতি ও লুটপাট চালায়।

জানা গেছে, হামলার বৃদ্ধা হোসনেয়ারা বেগম মরিয়ম বাড়িতে একা ছিলেন। তিনি যখন মাগরিবের নামাজ পড়ছিলেন এসময় দুর্বৃত্তরা হঠাৎ ঘরে ঢুকে পড়ে এবং নামাজে অবস্থানরত হোসনেয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, বৃদ্ধার শরীরে থাকা স্বর্ণের তাবিজ ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করানো হয়।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নামাজরত অবস্থায় বৃদ্ধ মাকে কুপিয়ে ডাকাতির খবর পেয়ে আর্মিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। আজ সকাল ৭টায় ভুক্তভোগী বৃদ্ধা মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ নেতার মায়ের মৃত্যু নামাজরত অবস্থায় দুর্বৃত্তের কোপে

আপডেট সময় ১২:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫