ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘এবারে যে নির্বাচনটি হয়েছে আমার দেখা মতে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের নির্বাচন মানেই নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে থাকে, আহত হয়, হাজারো মামলা হয়, নানা রকম ঘটনা থাকে মানুষ আতঙ্কিত থাকে। কিন্তু আশ্চর্যভাবে আমরা খেয়াল করেছি এবার সারা বাংলাদেশে একটি রক্তাক্তের  ঘটনাও ঘটেনি। তার জন্য ইন্টেরিম সরকার ধন্যবাদ পাওয়ার প্রাপ্য।’

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন দায়িত্বরত দপ্তরের কর্মকর্তাদের উদ্যোশে তিনি বলেন, আমরা যারা জনপ্রতিনিধি বা রাজনীতি করি, আর আপনারা যারা চাকরি করেন সবারই লক্ষ্য উদ্দেশ্য এক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ১৯৭১ সালে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল।

শোষণ, বৈষম্যহীন, সুখী সমৃদ্ধশালী একটি সমাজ, একটি ইনসাফ পূর্ণ সমাজ সেই সমাজ আমরা পাইনি। সেই সমাজ আমরা স্বপ্নে দেখেছি বাস্তবে রূপ নেয়নি। আমরা মাঝে মাঝেই হোঁচট খেয়েছি রাজনৈতিক পরিক্রমায়,  আমাদের রাজনৈতিক পথ চলায়। মাঝে মাঝে আমরা ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়েছি। আমাদের এখানে স্বৈরাশাসক এসেছে আমরা নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছি।

মাসুদ সাঈদী বলেন, ৫৪ বছর এই স্বাধীনতার মেয়াদকালে আমাদের অত্যন্ত ২০ বছর চলে গেছে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের মোকাবিলা করতে। যে কারণে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইনসাপপূর্ণ একটি দেশ গঠন করার কথা দেশের জনগণ সেটা পায়নি। আমাদের সম্মানিত অফিসারবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে জাতিকে তেমন একটি রাষ্ট্র উপহার দিতে পারেনি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন এবং আপনারা যারা অফিসাররা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। আপনারা আন্তরিক ছিলেন এবং দায়িত্ব পালন করেছেন ভালোবেসে একটি সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছিলেন বলেই এটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী

আপডেট সময় ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬