ময়মনসিংহ , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়:তারেক রহমান প্রায় সাড়ে ৬ লাখ ভোটার দেশে পোস্টাল ব্যালটে ভোট দেবেন জামায়াত আমির শফিকুর রহমান হেলিকপ্টারে মহেশখালী পৌঁছেছেন যার খুশি হ্যাঁ ভোট দেবে, যার খুশি না ভোট দেবে বলেছেন মির্জা আব্বাস আখতার হোসেনের গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা নারীদের ওপর আক্রমণ করলে তারেক রহমান খুলনার জনসভা মঞ্চে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি: জেলায় জেলায় ব্যালট পেপার যাচ্ছে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার টেন্ডারে অনিয়ম-দুর্নীতির অভিযোগ! ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আখতার হোসেনের গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা নারীদের ওপর আক্রমণ করলে

আমাদের এলাকায় নারীদের ওপর গতকালও আক্রমণ ও হয়রানি করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, নারীদের নিয়ে বাঁদরামি কইরেন না। বাঁদরামি করলে একটা একটা করে গাছে ঝুলিয়ে দেব- এমনটাই ঘোষণা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

গত রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর-৪ আসনের অধীন এনসিপির নির্বাচনী পদযাত্রার পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

সেই সংস্কার করে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট করেছি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, দালাল ও নেতার ওপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। কাউনিয়া হারাগাছায় সব আয়ব্যয়ের হিসাব বোর্ডের মাধ্যমে প্রদর্শন করব। গর্ভবতী মায়েদের নিরাপদে প্রসব করার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার করব, ইনশাআল্লাহ।

তারা বলছে হেলথ কার্ড করবে মন্তব্য করে এনসিপি সদস্য সচিব বলেন, কিন্তু আমরা আমাদের মায়েদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। এগারো দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। আমরা উন্নয়ন বৈষম্যের শিকার। যদি এগারো দলীয় জোট নির্বাচিত হয় তাহলে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করব। কেউ কেউ  আমাদের বলে চেংড়া ছেলে কি করতে পারবে। কিন্তু আমাদের রংপুরের ছেলে আবু সাঈদ চেংড়ামো করে দুই হাত পেতে বুক পেতে না দিত তাহলে আমরা আজও ফ্যাসিবাদ মুক্ত হতে পারতাম না।  আমরা কথা দিচ্ছি, চেংড়ামো করতে করতেই রংপুরসহ উত্তরবঙ্গের উন্নতি করব। চেংড়ামো করতে করতেই বাংলাদেশের সব অনিয়ম দূর করব, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায়

আখতার হোসেনের গাছে ঝুলিয়ে দেওয়ার ঘোষণা নারীদের ওপর আক্রমণ করলে

আপডেট সময় ০১:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬