ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আগামী ১৮ মে ২০২৫ তারিখ থেকে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে

ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে আগামী ১৮ মে ২০২৫ তারিখ থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. বশির উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শহরের টাউন হল মোড় (২নং গেইট) থেকে সকাল ৮টায় একটি বাস কলেজের উদ্দেশে ছেড়ে যাবে। এই রুটে বাসটি কাঁচিঝুলি, পুলিশলাইন, কাঠগোলা বাজার, খাগডহর, ঘুন্টি, মাইজবাড়ী, বেগুনবাড়ী মোড়, মনতলা, সত্রাশিয়া ও মুক্তাগাছা হয়ে কলেজে পৌঁছাবে।

অন্যদিকে, গাবতলী ডিগ্রি কলেজের সামনে থেকে সকাল ৯টা ১৫ মিনিটে আরেকটি বাস ছাড়বে, যা কালীবাড়ি বাজার, রামচন্দ্রপুর, বেচুখালী বাজার, লেংড়ার বাজার ও ভাবকীর মোড় হয়ে কলেজে পৌঁছাবে। কলেজ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম পরিধান এবং পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদেরও অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নিয়মতান্ত্রিক করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজের ওয়েবসাইটে (www.gsscollege.gov.bd) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

আগামী ১৮ মে ২০২৫ তারিখ থেকে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু হচ্ছে

আপডেট সময় ১২:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫