জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, রামপাল ও রূপপুর প্রকল্পসহ দ্রুত সব রেন্টাল চুক্তি বাতিল করতে হবে। আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে, অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব ১০০ দিনে কতটা বাস্তবায়ন হলো শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আনু মুহাম্মদ বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে দাম বৃদ্ধিতে বিশ্ব ব্যাংকের ভূমিকা ও শেখ হাসিনার সরকারের সময়ে নেয়া উদ্যোগ বিবেচনা ও বাতিল করতে হবে। এছাড়া এসব ক্ষেত্রে বিদেশিদের ওপর নির্ভরতা কমানো উচিৎ। সভায় বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের পরামর্শ দেন তিনি। অর্থনীতিবিদ বলেন, সরকার ১০০ দিন অতিবাহিত করলেও আন্তর্জাতিক সম্পর্কে তেমন সাফল্য দেখাতে পারিনি। দ্রুত সংবিধান সংস্কার কমিশনকে রূপরেখা দেয়ার আহ্বান জানান তিনি।এছাড়া সভায় পাহার ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান আনু মুহাম্মদ।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
আদানির সঙ্গে চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- ১১৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























